SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী - Pokas
SUBTOTAL :
SSC রসায়ন প্রশ্ন-উত্তর
SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন প্রশ্ন-উত্তর
Short Description:

Product Description

SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। রসায়ন একাদশ অধ্যায়েকে বিশ্লেষণ করলে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন পাওয়া যায় তার ভিতর বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো  

SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। LDPE ও HDPE বলতে কী বুঝ? 
উত্তর : LDPE : LDPE এর পূর্ণরূপ হলো Low Density Poly Ethene। এটি নিম্ন ঘনত্ব ও গলনাঙ্কের এবং কোমল প্রকৃতির হয়ে থাকে। HDPE : HDPE এর পূর্ণরূপ হলো High Density Poly Ethene। এটি উচ্চ গলনাঙ্ক ও ঘনত্বের পলিমার । 

প্রশ্ন ২। বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? 
উত্তর : বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। কারণ বেনজিন (C6H6) যৌগটি হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত। বেনজিনের ক্ষেত্রে ছয় কার্বন নিয়ে যৌগটি গঠিত এবং এতে দ্বি-বন্ধন থাকে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বি-বন্ধন বিদ্যমান যা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। যেহেতু বেনজিন (C6H6) যৌগটি C ও H নিয়ে গঠিত, তাই এটি হাইড্রোকার্বন এবং যৌগটিতে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান সেহেতু একে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। 

প্রশ্ন ৩। ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
উত্তর : বেনজিন, বেনজিন-জাতক ও এক বা একাধিক বেনজিন বলয়। বিশিষ্ট যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যেকোনো বলয়াকার যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। এসব যৌগ সমতলীয় চক্রিয় হয় এবং এতে একান্তর দ্বি-বন্ধনের উপস্থিতি থাকে। ফেনল একটি বেনজিন জাতক এবং সমলীয় চক্রিয় যৌগ যাতে ৩টি একান্তর দ্বি-বন্ধন রয়েছে। কাজেই ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। 

প্রশ্ন ৪। CH3 - OH হাইড্রোকার্বন নয় কেন? 
উত্তর : শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। CL3 - OH যৌগে হাইড্রোজেন ও কার্বনের সাথে অক্সিজেন উপস্থিত আছে। তাই CH3 - OH যৌগটিকে হাইড্রোকার্বন বলা যায় না। 

প্রশ্ন ৫। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? 
উত্তর : অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। তাই এ যৌগসমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য এদের প্যারাফিন বলে। কিন্তু অ্যালকিন অণুতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান যার প্রথমটি শক্তিশালী হলেও দ্বিতীয় বন্ধনটি খুবই দুর্বল। ফলে অ্যালকিন অণুসমূহ রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়। 

প্রশ্ন ৬। অ্যালকোহল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়— ব্যাখ্যা 
উত্তর : হাইড্রোকার্বনসমূহ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত এবং হাইড্রোকার্বন ও এদের জাতকসমূহকে একত্রে জৈব যৌগ বলে। জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও O, N, P, S হ্যালোজেন (F, CI, Br, I) উপস্থিত থাকতে পারে। অ্যালকোহল জৈব যৌগ কারণ এর সংকেত RCH, OH হতে দেখা যায় এতে ও H ছাড়াও O বিদ্যমান। কিন্তু হাইড্রোকার্বনে শুধুমাত্র C ও H থাকে। তাই অ্যালকোহল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়। 

প্রশ্ন ৭। PVC এক ধরনের যুত পলিমার ব্যাখ্যা কর। 
উত্তর : একই ধরনের একাধিক মনোমারের সমন্বয়ে যে পলিমার গঠিত হয় তাকে যুক্ত পলিমার (Homo Polymer) বলে । PVC (Poly Vinyl chloride) একটি যুত পলিমার। কারণ এতে মনোমার ভিনাইল ক্লোরাইড (CH2 = CH.CI) কে জৈব পারঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অধিক চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে PVC উৎপন্ন হয়। 

প্রশ্ন ৮। পলিথিন যুত পলিমার কেন? 
উত্তর ; একই কার্যকরী মূলক বিশিষ্ট বিক্রিয়কের অসংখ্য মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করা বিক্রিয়াকে যুত পলিমারকরণ বলে। পলিথিন উচ্চ তাপ ও উচ্চ চাপে অসংখ্য অ্যালকিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকৃতির অণু গঠন করে। এ বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার এবং বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সকল প্লাস্টিক দ্রব্য ও কৃত্রিম তন্তু পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ইথিলিন অণু থেকে প্রাপ্ত পলিমারকে পলিথিন বলে। 

প্রশ্ন ৯। অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া বলতে কী বোঝ? 
উত্তর : উচ্চতাপ (200°C) ও উচ্চচাপে (1000 atm) অসংখ্য অ্যালকিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে। এ বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুতে পলিমার এবং বিক্রিয়াটিকে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া বলে। যেমন, ইথিলিন অণু থেকে প্রাপ্ত পলিমারকে পলিথিন বলে । 

SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

SSC রসায়ন একাদশ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন

0 Reviews:

Post Your Review